কাহাফ ভিলেজ(হার্ডকভার)
বাংলাদেশর জলবায়ু, আবহাওয়া, কৃষি বৈশিষ্ট্য ও বৈচিত্রকে সামনে রেখে ফিতরাত ভিত্তিক আল্লাহমুখী ও কমিউনিটি নির্ভর জীবন নির্দেশিকা
Category:আবহাওয়া পরিবেশ ও জলবায়ু
TK. 1790TK. 1343
Buy Now: https://rkmri.co/pAI02eeeNmR3/
Frequently Bought Together
book
ডেইলি কুরআন
৳420৳210
Buy Now: https://rkmri.co/RTT0pTpeMR3M/
কাহাফ ভিলেজের পরিচয়
কাহাফ ভিলেজ একটি মুসলিম কমিউনিটির স্বপ্নলেখা। ফিতরাতভিত্তক ও কমিউনিটি নির্ভর গ্রামীণ অথচ আধুনিক ও বৈজ্ঞানিক জীবনযাত্রার পূর্ণাঙ্গ নকশা। অনেকটা কাল্পনিক - কিন্তু সম্পূর্ণ বাস্তবায়নযোগ্য। ঢাকা কিংবা বিভাগীয় শহরের কাছে কোথাও কিংবা শহরতলীতে- ৪০-১০০ পরিবার- একটি কমিউনিটির -যেখানে মানুষ একসাথে থাকবে, একসাথে ফসল ফলাবে, একসাথে নামাজ পড়বে, একসাথে সন্তান বড় করবে - - ইসলামের আলোকে, প্রকৃতির কোলে, আধুনিকতার সুবিধা নিয়ে কিন্তু আধুনিকতার দাসত্ব ছাড়া।
'কাহাফ' আরবি শব্দ, অর্থ 'গুহা।' সূরা আল-কাহাফের সেই যুবকরা - যারা একটি পচে যাওয়া সমাজ থেকে বেরিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিল - আল্লাহর ওপর ভরসা করে। তাদের গুহা ছিল পাথরের দেয়ালে - আমাদের গুহা হবে সবুজ ক্ষেতে, মাটির দেয়ালে, আজানের ধ্বনিতে, এবং ভ্রাতৃত্বের উষ্ণতায়। তারা পালিয়েছিল - আমরা 'ফিরে যাচ্ছি' - ফিতরাতে (প্রকৃতিতে), সুন্নাহতে, এবং আল্লাহর কাছে।
--কাহাফ 'আমিশ' নয়। প্রযুক্তি সম্পূর্ণ বর্জন নয় প্রযুক্তিকে 'দাস' হিসেবে ব্যবহার। সোলার প্যানেলে বিদ্যুৎ আছে- কিন্তু স্ক্রিনে আসক্তি নেই। মোবাইল ফোন আছে কিন্তু টিকটক নেই। ইন্টারনেট আছে - কিন্তু 'উদ্দেশ্যহীন স্ক্রলিং' নেই। কাহাফ - 'পিছিয়ে যাওয়া' নয়, 'সামনে এগিয়ে যাওয়া' সেই 'সামনে' যেখানে পরিবার অক্ষত, ঈমান জীবন্ত, মাটি উর্বর, এবং সন্তান কুরআন জানে।
'কাহাফ ভিলেজ' বইটিতে বাংলাদেশর জলবায়ু, আবহাওয়া, কৃষি বৈশিষ্ট্য ও বৈচিত্রকে সামনে রেখে ফিতরাত নির্ভর আল্লাহকেন্দ্রিক কমিউনিটি নির্ভর জীবনের নির্দেশনা দেয়া হয়েছে।
একই সাথে 'কাহাফ ভিলেজ' বইটিতে দেখানো হয়েছে কিভাবে আজ থেকেই আপনার নিজ ফ্লাট-বাসা কিংবা ছোট্ট বাড়ি থেকেই ফিতরাত নির্ভর জীবনের দিকে ফিরে আসতে পারেন। পুরোপুরো কাহাফ ভিলেজ গড়ে তোলার আগে কিভাবে আপনার আপন ঠিকানাকেই কাহাফ ভিলেজে রূপান্তর করতে পারেন।
কেন এই বই লেখা হলো
তিনটি কারণ।
প্রথম - বাংলাদেশের মুসলিম পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ঢাকায়- বাবা-মা দুজনে
চাকরি করেন, সন্তান মোবাইলে বড় হচ্ছে, পরিবারে 'একসাথে বসার' সময় নেই। তালাকের হার বাড়ছে, কিশোর অপরাধ বাড়ছে, মাদকাসক্তি বাড়ছে, এবং মসজিদে তরুণদের সংখ্যা কমছে। এটি 'সভ্যতার সংকট' - এবং ঢাকার ফ্ল্যাটে বসে এই সংকটের সমাধান সম্ভব নয়, কারণ সংকটের কারণই সেই ফ্ল্যাট, সেই শহর, সেই জীবনধারা। সমাধান - ভিন্ন পরিবেশে, ভিন্ন কাঠামোতে, ভিন্ন জীবনধারায়।
দ্বিতীয় - ইসলামের ব্যবহারিক মডেল নেই। বাংলায় ইসলামি বই প্রচুর - তাফসির,
হাদিস, ফিকহ, সিরাত চমৎকার। কিন্তু 'ইসলামি জীবনব্যবস্থা কীভাবে বাস্তবায়ন করবো?' এই প্রশ্নের ব্যবহারিক, ধাপে ধাপে, মাপজোখসহ উত্তর
কাহাফ ভিলেজ।
আমরা বলি, কিন্তু সেই 'পূর্ণাঙ্গ কোথায়? 'ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা' জীবনব্যবস্থার' ব্লুপ্রিন্ট কোথায়? ঘরের নকশা কেমন? কৃষির ক্যালেন্ডার কেমন? পানি কিভাবে সংগ্রহ হবে? অর্থনীতির হিসাব কেমন? শূরা কীভাবে চলবে? বিবাদ কীভাবে মিটবে? এমন হজারও বিষয় আছে যা আমাদের জানা নেই কিংবা এক যায়গায় ব্যবহারিক প্রয়োগ নেই। - এই বই সেই ব্লুপ্রিন্ট।
তৃতীয় - বাংলাদেশে এটি সম্ভব। বাংলাদেশ- ছোট দেশ, কিন্তু উর্বর মাটি, প্রচুর
বৃষ্টি, কঠোর পরিশ্রমী মানুষ, এবং গভীর ধর্মীয় মূল্যবোধ। বাংলাদেশে- জমির দাম শহরের বাইরে এখনো সাশ্রয়ী (১ বিঘা ৩-১০ লাখ টাকায়- জেলাভেদে), শ্রমিকের মজুরি কম, কৃষি জ্ঞান গ্রামে এখনো আছে (যদিও হারাচ্ছে), এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ – মানুষ 'বিকল্প' খুঁজছে। ঢাকার ক্লান্ত চাকরিজীবী, প্রবাসী যে দেশে ফিরতে চায়, অবসরপ্রাপ্ত যে অর্থবহ কিছু করতে চায়, তরুণ যে 'সিস্টেমের বাইরে' ভাবছে -এদের সবার জন্য কাহাফ একটি উত্তর।
.জরুরী নোট
'কাহাফ ভিলেজ' কোন এগ্রো বা রিয়েল এস্টেস প্রকল্পও নয়। কাহাফ ভিলেজ একটি থিম। যেই থিমের ওপর গড়ে উঠতে পারে একটি দেশ, একটি কমিউনিটি, এগ্রো প্রজেক্ট, রিয়েল এস্টেস প্রজেক্ট কিংবা একটি ছোট্ট পরিবার।
'কাহাফ ভিলেজ' নামের এই পরিকল্পনাটি অন্ধভাবে অনুকরণ করতে আমরা সবাইকে নিরুৎসাহিত করি। একই সাথে 'কাহাফ ভিলেজ' নামে কোন প্রকল্প করতেও নিরুৎসাহিত করি। এই বইয়ের অনেক তথ্য অন্যদের বাস্তব অভিজ্ঞতার আলোকে সংগ্রহ করা হয়েছে। এর কিছু বিষয় কেবলই তাত্ত্বিক, আবার অনেক বিষয় শুরুতে অসম্ভব মনে হলেও বাস্তবে তা করা বেশ সহজ। বইটি লেখার জন্য আমরা বিভিন্ন প্রয়োজনে এআই (AI)-এর সাহায্য নিয়েছি।
বইটিতে যা যা লেখা আছে, সেগুলোর কিছু কিছু আমরা অল্প অল্প করে একধিক প্রকল্পের ভেতর পরিক্ষামূলক কাজ ইতিমধ্যে শুরু করেছি। এখন আমাদের মূলত পরীক্ষা-নিরীক্ষা ও ভুল থেকে শেখার পর্ব চলছে। এখানে যেভাবে বলা হয়েছে, সবকিছু হুবহু সেভাবেই হবে এমন কোনো কথা নেই। স্থান, কাল ও পাত্রভেদে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনার সুযোগ রয়েছে। চাইলে এর চেয়ে আরও ভালো সমাধানও বের করা সম্ভব। তাই অক্ষরে অক্ষরে এটি পালন না করে, আপনাদের পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী যেভাবে উপযুক্ত হয়, ঠিক সেভাবেই এটি কাজে লাগান।
Name কাহাফ ভিলেজ
Category আবহাওয়া পরিবেশ ও জলবায়ু
Author আহমাদ রিফআত
Edition প্রথম সংস্করণ সেপ্টেম্বর -২০২৬
No of Page 960
Language বাংলা
Publisher তাজদিদ পাবলিকেশন
Country বাংলাদেশ
Weight 1.22 Kg
লেখক
আহমাদ রিফআত
আমি আহমাদ রিফআত। মানিকগঞ্জ জেলা সদরে জন্ম ও বেড়ে ওঠা। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি শেষে কওমি মাদরাসায় পড়াশোনা শুরু করি। মাওলানা সাইদ আল-মেসবাহ হাফিজাহুল্লাহর স্নেহধন্য হয়ে জালালাইন জামাত পর্যন্ত তার স্বপ্নের জামিয়ায় পড়াশোনা করি। মেশকাত ও দাওরা সমাপ্ত করি শাইখুল হাদীস রাহি. প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে। ঢাকা বাঙলা কলেজেও পড়াশোনা করি। কওমি মাদরাসায় আসা ও মাদরসায় পড়াশোনার মূল প্রেরণা ছিলেন ‘ড. জাকির নায়েক’। ইসলাম ও মুসলমানদের জন্য কল্যানের স্বপ্ন নিয়ে দ্বীনের দায়ী হতে চাইতাম। এজন্য দাওরায়ে হাদীস পড়াশোনা শেষে উচ্চতর পড়াশোনার জন্য ভর্তি হয় মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার ‘ইসলামি দাওয়া’ অনুষদে। মুফতি আবুল হাসান আবদুল্লাহ ও মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহর ইলমি বাগিচায় দুটি বছর বিচরণ করি। উপকৃত হই দীনের মহান দুজন গবেষক ও দায়ী মাওলানা জাকারিয়া আবদুল্লাহ ও মাওলানা হুসাইন ছহেবের সংস্পর্শ থেকে। ২. লেখালেখি ও কেরিয়ার: জালালাইন জামাতে অধ্যায়ণ রত অবস্থায় ‘ইসলামকে বুঝতে সংক্ষিপ্ত ও সচিত্র নির্দেশিকা’ নামে প্রথম অনুদিত বই বের হয়। মেশকাত, দাওরা উচ্চতর পড়াশোনার অবসর সময়কে কাজে লাগিয়ে আরো কিছু বইয়ের অনুবাদ করি। আমার প্রথম লিখিত বই ‘সিয়ার ও রমযান’। দ্বিতীয় বই ‘কিতাবুল মাগাজি’। লিখিত সিরিজ ‘ডেইলি কুরআন, ডেইলি সুন্নাহ ও ডেইলি ফিকহ’। তাহকিক ও তাখরিজের সুযোগ হয়েছে ‘সিয়ারুস সাহাবা’ সিরিজসহ কুড়িটির মত বইয়ে। এছাড়া, মানিকগঞ্জ শহরের একটি কওমি মাদরাসায় শিক্ষতার পেশায় নিযুক্ত রয়েছি। ৩. স্বপ্ন ও কিছু সিদ্ধান্ত: এখন সময়টা চলছে চব্বিশের শেষ। বয়সটাও কম। নিজেকে নতুন করে গড়ে তুলতে কিছু জটিল ও যথোপযোগী সিদ্ধান্ত নিচ্ছি। প্রথম সিদ্ধান্ত, নিজের জন্য কয়েকটা বছর ডিজিটাল ডিটক্স। দ্বিতীয় সিদ্ধান্ত, কয়েকজন সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীর সহায়তায় ডিজুয়াল মিডিয়াল পদার্পন। তৃতীয় সিদ্ধান্ত, আত্মিক সংশোধন ও আধ্যাত্মিক উন্নয়নে সোহবতে আহলুল্লাহ ও প্রচলিত তাবলিগ জামাতের সাথে সময় দিয়ে ঐশী দায়িত্ব পালন করা। চতুর্থ সিদ্ধান্ত ও মিশন, আমার বহুদিনের স্বপ্ন ‘শরীয়াহ ভিত্তিক ইসলামিক স্কুল’ প্রকল্প বাস্তবায়ন।
Affiliate Disclosure:
"As a Rokomari Associate, I earn from qualifying purchases."
"As a Rokomari Associate, I earn from qualifying purchases."



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন